সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

মহেশখালীতে মৃত্যুঝুঁকি কমাতে মা ও কিশোর সমাবেশ অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

World ব্যাংক,PHDএবং পরিবার পরিকল্পনার সহযোগিতায়, UNFPAএর কারিগরি সহয়তায় মা ও কিশোরীদের স্বাস্থ্য প্রজনন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি পরামর্শ এবং বয়ঃসন্ধিকালীন নানা সমস্যা নিয়ে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় তাজিয়াকাটা সুমাইয়া( র) বালিকা দাখিল মাদ্রাসায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক নুরুল আবচার রুবেল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন,মেডিকেল অফিসার সৈকত বডুয়া,উপজেলা শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম,ফিল্ড কো- অর্ডিনেটর মোহাম্মদ রাকিবুল আলম, ফিল্ড কো- অর্ডিনেটর মোহাম্মদ রুহুল আমিন, তাজিয়াকাটা সুমাইয়া( র)বালিকা দাখিল মাদ্রাসার সুপার সরওয়ার আলম প্রমুখ।

উপস্থিত অতিথিরা বলেন,আজকের কিশোরী আগামী দিনের মা, মায়েদের স্বাস্থ্য সচেতনতা সুস্থ জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভবতী মা যদি স্বাস্থ্য সচেতন হন তবে শিশু জন্মের সময় মা ও শিশু মৃত্যুঝুঁকি থেকে রক্ষা পায়।আপনাদের কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারি সুযোগ সুবিধা থেকে শুরু করে রক্তের গ্রুপ পরীক্ষা,ডায়াবেটিস পরীক্ষা,গর্ভবতী মায়েদের বিনামূল্যে চেকআপ, শিশুদের মুয়াগ টেস্ট, গর্ভবতী মা ও কিশোরীদের টিটি টিকা,এএনসি পিএনসি সেবা প্রদান করা হয়। এই সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করবেন। এতে মা ও কিশোরীদের জীবেনের ঝুঁকি কমে যাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION