রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জাতিসংঘ মহাসচিবের প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েলজাতিসংঘ মহাসচিবের প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। একই সঙ্গে বুধবার (২ অক্টোবর) তার ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে, যিনি ইরানের ভয়াবহ আক্রমণের সরাসরি নিন্দা করতে পারেন না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন।

পোস্টে আরও বলা হয়, গুতেরেস এখন পর্যন্ত ৭ অক্টোবর হামাসের দ্বারা সংঘটিত গণহত্যা ও যৌন সহিংসতার নিন্দা করেননি। তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলেও ঘোষণা দেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,একজন মহাসচিব যিনি হামাস, হিজবুল্লাহ, হুথি ও ইরান বৈশ্বিক সন্ত্রাসের মূল কেন্দ্র। তাদের মতো সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন। তাকে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে স্মরণ করা হবে। অ্যান্তোনিও গুতেরেস থাকুন বা না থাকুন, ইসরায়েল নিজের নাগরিকদের রক্ষা করতে এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। গত সাত মাসের মধ্যে ইরানের চালানো এটি দ্বিতীয় হামলা। হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয় বলে দাবি করেছে ইরান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION