রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ফের মা হবেন আলিয়া!

বিনোদন ডেস্ক:
বছর দুয়েক আগেই রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট। সে বছরেরই নভেম্বরে প্রথম সন্তান রাহার আগমন ঘটে। রণবীর ও একমাত্র কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার আলিয়ার। কিন্তু ভবিষ্যতে কি ফের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার? সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বললেন অভিনেত্রী।

আলিয়া বলেন, আশা করি এখনও অনেক ছবিতে কাজ করা বাকি। তবে শুধু অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজকের ভূমিকাতেও থাকতে চাই। বিশ্বের নানা জায়গায় ভ্রমণের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই শুধু।

আলিয়ার এই মন্তব্যেই স্পষ্ট হয়, ভবিষ্যতে রাহা বড় বোনের ভূমিকা পালন করতে চলেছে। রাহাকে নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে আলিয়ার। নিজের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ কন্যাকে দেখাতে চান অভিনেত্রী। এখনই নয়, উপযুক্ত সময় এলে।

আলিয়ার কথায়, এই ছবিটা বাচ্চারা দেখতে পারে। আর এটাই আমার প্রথম ছবি। যদিও ওই ছবিতে নিজের অভিনয় নিয়ে আমি তেমন গর্ব বোধ করি না। কিন্তু বেশ কিছু গান রয়েছে, যেগুলি রাহার ভাল লাগবে।”

বর্তমানে আলিয়া ব্যস্ত তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচার নিয়ে। এই ছবি করণ জোহরের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন তিনি। আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে বেদাঙ্গ রায়নাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION