শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কলাপাতায় পোড়া মুরগি

লাইফস্টাইল ডেস্ক:

মুরগির মাংস নানাভাবে রান্না করে খেয়েছেন। কলাপাতায় পোড়া মুরগি রান্না করে খেতে পারেন। এই রেসিপিটা চেষ্টা করে দেখতে পারেন।

উপকরণ: ৫০০ গ্রাম মুরগির মাংস (ছোট টুকরো করে কেটে নিতে হবে), পাঁচ চা-চামচ সাদা ও কালো সরিষা বাটা, ৮-১০ কোয়া থেঁতো করা রসুন, আধা কাপ ধনিয়া পাতা কুচি, আধা কাপ পুদিনা পাতা কুচি, ১০০ গ্রাম টক দই,১ চা-চামচ হলুদ গুঁড়া, ১ চা-চামচ শুকনো মরিচ গুঁড়া, ৪-৫টি কাঁচা মরিচ থেঁতো করা, স্বাদমতো লবণ ও চিনি, পরিমাণ অনুযায়ী সরিষার তেল, আর লাগবে কলাপাতা।

প্রণালী: মুরগির মাংস প্রথমে লবণ ও হলুদ দিয়ে মেখে নিতে হবে। এরপরএকে একে টক দই, সরিষা বাটা, ধনিয়া ও পুদিনা পাতা বাটা, এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করে ২ ঘণ্টার জন্য রেখে দিতে হবে।

কলাপাতা ধুয়ে চৌকো করে কেটে চুলার আঁচে হালকা ভাপিয়ে নিন। এতে পাতাটি মুড়তে সুবিধা হবে এবং ফেটে যাবে না। কলাপাতায় মেরিনেট করা মাংস পাতুড়ির মতো করে চারদিক দিয়ে মুড়ে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। এ পর্যায়ে ননস্টিক পাত্রে সামান্য তেল দিয়ে কলাপাতায় মোড়া মাংসটি উল্টে পাল্টে এক ঘণ্টার মতো ঢাকা দিয়ে সেঁকে নিন।ৎ

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION