রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

সৈকতে সিগাল পয়েন্টে ডুবে কিশোরের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: সংগৃহীত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে সমুদ্রের ঢেউয়ে ডুবে মাহমুদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিগাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদ কক্সবাজার সদরের পিএমখালী এলাকার দিদারুল ইসলামের ছেলে। কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর মাহমুদ সমুদ্রে গোসল করতে নামে, কিন্তু এক পর্যায়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, সৈকতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু হয়েছে এবং তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION