রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

৬ নং ঘাটে ব্যাগে পাওয়া যায় দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র, স্বামী-স্ত্রী আটক

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে ‘রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের’ জন্য আনা দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হল, টেকনাফ পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।
রহমত উল্লাহ বলেন, সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিড বোট করে সংঘবদ্ধ অপরাধীচক্রের কিছু সদস্যরা অস্ত্রের চালান নিয়ে আসছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে সন্দেহজনক একটি স্পিড বোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছালে তল্লাশি করা হয়। এতে বোটে পাশাপাশি সিটে বসা দুজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগের ভেতর দেশিয় তৈরি বিভিন্ন আকারের চারটি বন্দুক পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালী থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION