বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভুলের পর অনুশোচনা অপরাধ কমায়

রাজু আহমেদ:
ভুল স্বীকার করলে অপরাধ কমে। পাপও কমে। কিন্তু কেউ যদি ভুল করেও ভুল স্বীকার না করে তবে সে দুনিয়াতে শাস্তি পায়। কিন্তু পাপ কমে না। পাপের শাস্তি পরকালে। দুনিয়াতে কেবল ভুলের শাস্তি হয়। ভুলের নিশ্চয়ই মাত্রাভেদ আছে। তবে প্রায়শ্চিত্ত করার, অনুতপ্ত হওয়ার বোধ সব মানুষের মধ্যেই উপস্থিত থাকা উচিত। মানুষ হত্যা করা কিংবা চুরি করা এই দুই অপরাধের দণ্ড নিশ্চয়ই এক রকম নয়। যখন অপরাধ করে কেউ ক্ষমা চায় তখন তার প্রতি মানুষের অন্তত দয়া বাড়ে। কিন্তু ভুল করেও যারা ভুল স্বীকার না করে ভুলের ওপর অবিচল থাকে তারা ভবিষ্যতে আরও বড় ভুলের গোড়া পত্তন করবে। আরও বেশি অপরাধে জড়াবে। দুজনের মধ্যে পারস্পরিক ভুল কিংবা গোটা মানবগোষ্ঠীর বিরুদ্ধে ভুলের ক্ষেত্রে আত্মিক অপরাধবোধ জাগ্রত থাকা জরুরি। বিবেক পচে যাওয়া, মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলা মানুষগুলোই কেবল ভুল করেও সেই ভুলের ওপর স্থির থাকতে পারে। ভুল মানুষের ক্ষয় নিশ্চিত করে। তবে ভুলের পর অনুশোচনা অপরাধ কমায়। ভুল থেকে তওবা করে না ফিরলে ভুলই একদিন আপনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। সুতরাং ভুল করা থেকে, ভুল অস্বীকার না করা থেকে এবং ভুলে ভুলে জীবন না গড়া থেকে সতর্ক হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION