রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বুয়েটে ভর্তি পরীক্ষা দুই ধাপে, বিজ্ঞপ্তি প্রকাশ

ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ভর্তি পরীক্ষা–সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বছরও বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাক্‌-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জানুয়ারি প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। মূল ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

৩০ নভেম্বর অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। মোবাইল/অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ হবে ১৫ ডিসেম্বর বেলা ৩টায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION