শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদোর ৯১১ নম্বর গোলের ম্যাচে শিরোপার স্বপ্ন ম্লান

খেলাধুলা ডেস্ক:
গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল কাদসিয়ার বিপক্ষে তিনি ক্যারিয়ারের ৯১১ নম্বর গোল করেছেন। কিন্তু দলের ব্যর্থতায় হেরে গেছে আল নাসর। থেমে গেছে স্টেফানো পিওলির শিষ্যদের টানা ২১ ম্যাচের অপরাজিত যাত্রা। ম্লান হয়ে গেছে শিরোপার স্বপ্ন।

শুক্রবার ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কের ৩২ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে প্রো লিগে এটি পর্তগিজ ফরোয়ার্ডের সপ্তম গোল। আল নাসরের জার্সিতে সিআরসেভেনের ৫৭তম। এতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি আল নাসর।

পাঁচ মিনিট পরই ম্যাচে বাম পাশের বাইলাইন থেকে লুপিং ক্রসে সমতা ফেরান হুলিয়ান কুইওনেস। দ্বিতীয়ার্ধে আল নাসরের পারফর্মেন্স আরও মলিন রূপ ধারণ করে। এই সুযোগেই এগিয়ে যায় সফরকারীরা। ৫১তম মিনিটে আল নাসরের দর্শকদের স্তব্ধ করে দেন ওবামেয়াং। শেষ পর্যন্ত সেটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

সৌদি আরবের লিগে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি পর্তুগিজ মহাতারকা। এবারও সেই আশা ম্লান হওয়ার পথে। লিগ টেবিলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখলে আল ইতিহাদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION