বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া :
মাত্র কিছু সময়ের ব্যবধানে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈকা সাহাদত’র বদলী আদেশ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত শুক্রবার ১ মে সংস্থাপন শাখার ২৬৯ নাম্বর স্মারকে জারীকৃত এক আদেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
একই আদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা সিদ্দিকা বেগম কে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে দেওয়া নিয়োগ আদেশও স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত ১৬৭ নাম্বার স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে নাজমা সিদ্দিকা বেগমকে কক্সবাজারে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দিয়ে আগামী ৩ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিলো।
এর আগে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদত’কে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলী করা হয় এবং বিদায়ী ইউএনও সাঈকা সাহাদত’র চাকুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিলো।
ভয়েস/জেইউ।