শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জোড়া গোল করে ৯১৫-তে পৌঁছে গেলেন রোনালদো

খেলাধুলা ডেস্ক:
তার কাছে বয়স কোনো ব্যাপারই না, মাঠে নামলেই গোলের পর গোল করে যাচ্ছেন। সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারায় আল নাসর। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো। এই নিয়ে ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি।

গতকাল শুক্রবার রাতে দামাকের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। বিরতির পর ৫৬তম মিনিটে দামাক ১০ জনের দলে পরিণত হয়। এরপর ৭৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। সতীর্থের পাস বক্সে পেয়ে নিখুঁত টোকায় বল পাঠিয়ে দেন জালে।

৪৪ বছর বয়সেও ডান পায়ে রংধনু আঁকেন রোনালদিনহো৪৪ বছর বয়সেও ডান পায়ে রংধনু আঁকেন রোনালদিনহো
এই নিয়ে চলতি বছর ৫০ ম্যাচে রোনালদোর গোল এখন ৪২টি। সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে আল নাসর। উল্লেখ্য, গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল গারাফার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION