রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

টেকনাফ নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার জেলে হেলাল উদ্দিন (২৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

রবিবার (১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান।

নৌকার মালিক এনাম উল্লাহ জানান, শনিবার সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যান। একপর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হন। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সকালে সমুদ্রসৈকতে মরদেহটি ভেসে আসে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছেন সারারাত। আজ রবিবার ভোর ৬টা দিকে পশ্চিমপাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের মরদেহ। পরে পুলিশ এসে উদ্ধার করে।’

টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আজাহরুল ইসলাম জানান, টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের লাশটি ভোরে সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION