রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

৩ রানে ৫ উইকেট মুকিমের, পাকিস্তান জিতল ৮৭ বল হাতে রেখে

খেলাধুলা ডেস্ক:
প্রথম চার ওভারে বিনা উইকেটে ৩৭ রান। কিন্তু এরপর যা হলো, সেটাকে অবিশ্বাস্য বললেও কম হয়ে যায়। ব্যাটিং ধসে ২০ রানের মধ্যে ১০ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেল ৫৭ রানে! ৩ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম।

টি-টোয়েন্টিতে এটি জিম্বাবুয়ের সর্বনিম্ন স্কোর। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ৮২ রান ছিল তাদের আগের সর্বনিম্ন। অথচ দেড় মাস আগে এই জিম্বাবুয়েই করেছিল টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড ৩৪৪ রান। সেটি অবশ্য গাম্বিয়ার বিপক্ষে।

বুলাওয়েতে আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতল ১০ উইকেটে। ৮৭ বল হাতে রেখে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ওমাইর ইউসুফ ১৫ বলে ২২ ও সাঈম আইয়ুব ১৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।

টস জিতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান ব্রেনেট ২১ ও মারুমানি করেছেন ১৬ রান। এরপর বাকি সবাই শুধু এলেন আর গেলেন। দুই অঙ্কের ঘরে আর কেউ রান করতে পারেননি। জিম্বাবুয়ে অলআউট হয় ১২.৪ ওভারে।

মুকিম ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথমবার নেন ৫ উইকেট। ম্যাচে তার বোলিং বিশ্লেষণ ২.৪–০–৩–৫! পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি উমর গুলের কাছ থেকে কেড়ে নিয়েছেন এই ২৫ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার। ২০০৯ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল।

এছাড়া আব্বাস আফ্রিদি ২ রানে নেন ২ উইকেট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION