সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না

ভয়েস প্রতিবেদক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে হতে পারে অমিত সম্ভাবনার উৎস। কিন্তু পর্যাপ্ত বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না।
তিনি এ শিল্পে বিনিয়োগ করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের পাশ্ববর্তী দেশগুলো পর্যটন শিল্প থেকে বিপুল পরিমাণ আয় করতে পারলেও বাংলাদেশের আয় অতি সামান্য। এ ক্ষেত্রে উত্তরণের যথাযথ পদক্ষেপ গ্রহণে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-বিপিসি ভবন পরিদর্শনশেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেছেন। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপিসি চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION