মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

পেট্রোলিয়াম জেলির পাশাপাশি এই ৩ উপাদান লাগান ঠোঁটে

লাইফস্টাইল ডেস্ক:

শীতে ঠোঁট ফাটার সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শীতের এই সময়টায় যত্নে না রাখলে ঠোঁটের চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। অনেকেই শীতে ঠোঁট ফাটা থেকে বাঁচতে পেট্রোলিয়াম জেলি লাগান ঠোঁটে। তবে সবসময় এটি কাজ নাও করতে পারে। ঠোঁট কোমল রাখতে পেট্রোলিয়াম জেলির পাশাপাশি আরও কিছু উপাদান লাগাতে পারেন ঠোঁটে।

গ্লিসারিন অনেকেই ত্বকের যত্নে ব্যবহার করেন। আবার ফাটা গোড়ালি থেকে বাঁচতেও উপাদানটি বেশ কার্যকর। গ্লিসারিন কিন্তু ঠোঁটেও ব্যবহার করতে পারবেন। গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। ময়েশ্চারাইজারের কাজ করবে এটি।

ঠোঁট নরম রাখতে পেট্রোলিয়াম জেলির সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিন। তুলা দিয়ে সারা ঠোঁটে বুলিয়ে নিন মিশ্রণটি।
ঠোঁটের যত্নে দারুণ কার্যকর একটি উপাদান হচ্ছে তিলের তেল। তিলে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভেতর থেকে যত্ন নেয় ঠোঁটের। ঠোঁট মসৃণ এবং মোলায়েম রাখতে শীতের মৌসুমে নিয়মিত ব্যবহার করতে পারেন এটি। রাতে ঘুমানোর আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণও লাগাতে পারেন ঠোঁটে। এতে ঠোঁট আর্দ্র থাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION