রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অপর আ’লীগ নেতা আটক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার হোটেল-মোটেল জোনের গোল্ডেন হিল নামে একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।

ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে নাম আসে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুর। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, রুমি নামে ২৭ বছর বসয়ী এক নারীকে নিয়ে হোটেল গোল্ডেন হিলের দুই কক্ষ বিশিষ্ট ৭০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন দুই কাউন্সিলর। গুলিতে একজনের মৃত্যু হয় এবং অপর কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের সাথে থাকা ওই নারী পালিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে- পলাতক নারীকে ধরতে পারলে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীর গুলিতে মারা গেছে সে বিষয়ে জানা যাবে এমনটাই বিশ্বাস স্থানীয়দের।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION