রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

চকরিয়ায় ড্রাম ট্রাকের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

নিহত, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় মো. নুরুল আবছার (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিল্লাহ পাড়ার মোজাফ্ফর আহমদের ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক চালককে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহতের বড় বোন নাছিমা বেগম জানান, নুরুল আবছার ঢেমুশিয়া এলাকায় বিয়ে করে ভাড়া বাসায় থাকতো। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। সকালে তেচ্ছিপুল এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালি ভর্তি একটি ট্রাক পেছনের দিকে বালি ফেলতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক আবছার। এসময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION