বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে  গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ রফিক (৩৩)। সে ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলম এর ছেলে। তার এফসিএন- ১২১৮১৬।

শনিবার (৮ মার্চ) রাত ১০ টার দিকে উখিয়া কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

তিনি জানান “ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ই এর মধ্যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ এবং আরএসও’র সদস্যদের মধ্যে গোলাগুলিতে ক্যাম্প-৮ ওয়েস্ট বি-২১ ব্লকে বাসিন্দা মোহাম্মদ রফিক নামের একজন সাধারণ রোহিঙ্গা গোলিবিদ্ধ হয়।

ওসি আরিফ হোসাইন বলেন, গোলিবিদ্ধ যুবককে আশেপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প-৯ এর একটি এনজিওর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামের এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION