বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
টেকনাফে মাটিবোঝাই ডাম্পারের ধাক্কায় নুরুল ইসলাম (৫০) নামে এক রোহিঙ্গা জেলে নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের ২৪-ডি ব্লকের মৃত আব্দু সাত্তারের ছেলে।
শনিবার (১৭ মে) সকালে টেকনাফের হ্নীলা লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই শামসুজ্জামান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দ্রুতগতির মাটিবোঝাই একটি ডাম্পার লেদা টাওয়ার এলাকা দিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় নাফ নদীতে মাছ শিকারে যাওয়া নুরুল ইসলাম ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রোহিঙ্গার ক্যাম্পে খবর দিলে স্বজনরা এসে মরদেহ নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশের দল পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/জেইউ।