রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বহুল প্রতিক্ষীত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র দ্বি-বার্ষিক নির্বাচন সর্ম্পন্ন হয়েছে।

এতে পেশাদার সাংবাদিকদের প্যানেল হেলালী-মাহবুব-জাফর প্যানেলের সব প্রার্থী বিজয়ী হয়েছে।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, ৫৩ ভোটের মধ্যে ২৯ ভোট কাস্ট হয়েছে। ভো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল এর স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক স্থানীয় দৈনিক রুপোলী সৈকত পত্রিকার বার্তা সম্পাদক এস এম জাফর, যুগ্ন-সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ এন টিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি, শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, সদস্য দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রদান শামসুল হক শারেক ও দৈনিক সংবাদ এর স্টাফ রিপোর্টার এম, জসিম উদ্দিন ছিদ্দিকী সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে আশেক-হাসিম-আনছার প্যানেলের ৭জন প্রার্থী একটি করে এবং সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২ ভোট ও যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩
ভোট পেয়েছেন।

১৪ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাবের হল রুমে একটানা ভোটার গণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতিক্ষার পর সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৩ ভোটারদের মধ্যে ২৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ।

নির্বাচন কমিশন সদস্য মাহবুবর রহমান বলেন, সাংবাদিকদের প্রধান সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর এই নির্বাচন বহু কাঠখড় পুড়িয়েছে। তাই এই নির্বাচন নিয়ে সাংবাদিক মহল ছাড়াও সচেতন মহলের ব্যাপক আগ্রহ ছিলো। এ কারণে ভোটগ্রহণে কঠোর নিরাপত্তা জোরদার করা। মোতায়েন করা পুলিশ ফোর্স। প্রেসক্লাব আঙিনায় স্থাপন করা হয় সিসি ক্যামেরা।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION