শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

টেকনাফে ভ্যান উল্টে চালক নিহত

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের হ্নীলায় ব্যাটারিচালিত ভ্যান চাপা পড়ে আবদুর রহিম (৩২) নামে এক ভ্যানচালক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হ্নীলা বাজার কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ জানান, র্দীঘদিন ধরে ভ্যান চালানোর পেশায় থাকা আবদুর রহীম অত্যন্ত সহজ সরল ও বিশ্বস্ত শ্রমিক ছিলেন।

স্ত্রী ও স্বজনদের সাথে অভিমানে পৈত্রিক জন্মস্থান ছেড়ে হ্নীলা পশ্চিম সিকদার পাড়াস্থ মিস্ত্রীপাড়ায় আবাস গড়েন আবদুর রহিম। সকালে আব্দুর রহিম হ্নীলা পূর্ব সিকদার পাড়া উত্তরের বিলে ব্যাটারিচালিত ভ্যানযোগে টিন নেওয়ার সময় ভ্যানটি উল্টে তার বুকের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ার এন্ড ডক্টরস চেম্বারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হ্নীলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আলী জানান, হ্নীলা পূর্ব সিকদার পাড়া উত্তরের বিলে টমটমযোগে টিন নেওয়ার সময় টমটম উল্টে বুকের উপর পড়ে আবদুর রহিম নামে এক ভ্যানচালক মারা গেছেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION