শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

উখিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের সবার মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকই জন্মের মাত্র দুই দিনের ব্যবধানে মারা গেছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে।

গত মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে রবিউল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারটি পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. আরিফা মেহের রুমী এবং ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার। তাদের সহকারী ছিলেন ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত।

জন্মের পর মা ও চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু বুধবার সকালে প্রথম নবজাতকটির মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাত ও সকালে একে একে বাকি তিন শিশুও মারা যায়।

নিহতদের একজন আত্মীয় আবুল ফয়সাল ফাহিম জানান, “একসঙ্গে চারটি প্রাণের আগমন আমাদের পরিবারের জন্য ছিল স্বপ্নের মতো। কিন্তু আনন্দটা বেশি সময় টিকল না। আমরা সবাই ভীষণ শোকাহত।”

বর্তমানে মা ইয়াছমিন আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নবজাতকদের পিতা প্রবাসী রবিউল আলম বলেন, “একজন পিতার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন জানতে পারি আমার স্ত্রী চার সন্তানের মা হতে যাচ্ছে। সেই খবর আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—যে আনন্দ একসঙ্গে এসেছিল, তা মাত্র দুই দিনেই চিরতরে থেমে গেল।”

এ হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোক ও বিষাদের ছায়া। স্থানীয়রা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION