রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রামুতে বাড়ি ঢুকে তরুণীকে ধর্ষণচেষ্টা, যুবককে পিটিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:

রামুতে বাড়িতে ঢুকে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে আবদুল মান্নান (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আবদুল মান্নান একই এলাকার মো. হোসেন আলীর ছেলে। তিনি স্থানীয় এক ডাকাত দলের সদস্য বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, সকালে স্থানীয় এক তরুণীর বাড়িতে ঢুকে আবদুল মান্নান ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ওই তরুণীকে ছুরিকাঘাত করেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মান্নানকে গণপিটুনির পর কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ বলেন, মছন আলী ও তার ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সড়ক ও বাড়ি-ঘরে ডাকাতি করে আসছেন। স্থানীয় গ্রামবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION