শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

১৪ লাখ টাকাসহ রোহিঙ্গা ক্যাম্পে নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ থেকে নগদ ১৪ লাখ টাকা ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ বাহিনী।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ক্যাম্প-১১-এর সি/৬ ব্লকে মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটককৃতরা হলেন—মো. আনাস (৩০), মনসুর (৩২), ইয়াসের আরাফাত (৩৫) ও কেফায়েত উল্লাহ (৩৫)।
তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) উদ্ধার করা হয়েছে, যা মিয়ানমার সেনাবাহিনী সাধারণত ব্যবহার করে।

সেনাবাহিনী জানায়, নবী হোসেন গ্রুপ অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে অস্ত্র লেনদেনের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়।
তারা স্বীকার করেছেন যে, নবী হোসেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।

নবী হোসেন বর্তমানে আরসার কমান্ডার এবং আরসিপিআরের প্রধান দিল মোহাম্মদের অধীনে ক্যাম্প-৮ (ইস্ট) এলাকায় সক্রিয়। ২০২৩ সালে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে তিনি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

উদ্ধার করা অস্ত্রটি তার আস্তানায় নেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানায় সেনাবাহিনী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION