শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

শহরে র‍্যাবের অভিযানে ৩ জন উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

ভয়েস প্রতিবেদক:

অভিযান চালিয়ে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় অপহৃত তিন জনকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের পেছনে অভিযান চালিয়ে হাত পা বাধাঁ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

গ্রেফতার হওয়া অপহরণ চক্রের সদস্য মো: রিয়াদ (১৯)। সে ঝিলংজা দক্ষিন জানারঘোনা এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

জানা যায়, মোঃ সাইদুল ইসলাম জিহাদ তার দুই বন্ধুসহ গত ১৫ জুলাই হানিফ পরিবহনের একটি বাসে করে কক্সবাজার ঘুরতে আসে। ঐদিন রাত ৮ টার সময় কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলী বীচে যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটো রিক্সায় উঠলে চার থেকে পাঁচ জনের একটি দল তাদেরকে পাহাড়ের দিকে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে।

পরবর্তীতে অপহরণকারীরা তাদের মারধর করে পরিবারের কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং কক্সবাজার শহরের অজ্ঞাতস্থানে টাকা নিয়ে আসতে বলে। জিহাদের সাথে অপহৃত তার বন্ধু মেজবাহ উদ্দিনের মা চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন এবং অপহৃতদের স্বজনেরা র‍্যাব ১৫’র সহযোগীতা চেয়ে আবেদন করেন।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনার সত্যতা যাচাই করে তথ্য প্রযুক্তির মাধ্যমে কক্সবাজার ও আশপাশ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে বুধবার রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির ৩ নং ওয়ার্ডের কক্সবাজার মেডিকেল কলেজের পিছনের ফুটখালী পাহাড়ের উপর হতে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত মোঃ সাইদুল ইসলাম জিহাদ (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবাদুল ইসলাম মুন্না (১৫) কে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ রিয়াদ’কে আটক করা হয়।

পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি ও ভিকটিম’কে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ. ম. ফারুক প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION