শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন নাহিদ

ভয়েস প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সাথে দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত ওয়াসিমের কবর জিয়ারত করেন তারা।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা পূর্বকোণকে বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ এনপিপির নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করেন। এ সময় নিরাপত্তার জন্য পেকুয়া থানা পুলিশ এনসিপির নেতাদের পাশে ছিলেন।

এদিকে, এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ‘চট্টলার বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের জুলাই পদযাত্রা।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION