রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে মাছ ধরার নৌকা থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪ মাদককারবারী

ভয়েস প্রতিবদক:

টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের তুলাতলি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পঞ্চাশ হাজার ইয়াবাসহ চারজন মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

রবিবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুস সালাম (৩৩), মৃত ফরিদ আলমের ছেলে মো. আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম প্রকাশ কালু (৩৪), মৃত অলি আহাম্মদের ছেলে মো. সামসুল আলম ৩৫।

র‌্যাব-১৫ সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনৈক সুলতান আহাম্মদের ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের নৌকার ভিতর থেকে এক লাখ পঞ্চাশ হাজার ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ চারজন মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তাদের সহযোগী আরও তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION