মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

বিদেশি পিস্তল, আইসসহ যুবক আটক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বিদেশি পিস্তলসহ শফিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২০ জুলাই) বিকেলে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়াপাড়ায় করিম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শফিক টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার ইউনুসের ছেলে। অভিযানে পলাতক আসামি মো. করিম (৩৩) একই পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মিলিংগা পাড়ার বাসিন্দা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র এনে স্থানীয় একটি বাড়িতে মজুত করা হয়েছে।

এরপর বিজিবির একাধিক বিশেষায়িত দল উত্তর জালিয়াপাড়ার করিমের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শফিককে ঘটনাস্থল থেকে আটক করা হয়, বাকি দুইজন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটক শফিককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী করিমের খাটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮১৬ গ্রাম আইস ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানিয়েছে, ওই বাড়িতে নিয়মিত খুচরা ইয়াবা বেচাকেনার আসর বসত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অভিযান শেষে বিজিবি অধিনায়ক স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION