রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে অপারেশন ডেভিল হান্টে মহেশখালী থানার সাড়াশি অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৯ জন নেতা কর্মিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা সূত্র জানান, গতকাল ২২ জুলাই থেকে গতকাল ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে মোট ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি (৬৫) , বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ ৪ নং ওয়ার্ড সভাপতি সুকুমার চন্দ্র দে (৪৯), হোয়ানক ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ছাত্র লীগ সংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (২৫), বড় মহেশখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কালাম (৬০), ছোট মহেশখালী ইউনিয়ন আওয়াম লীগ ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম (৫০), হোয়ানক ইউপি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রহমত উল্লাহ (৪০), মাতারবাড়ি ইউপি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক রফিক উদ্দিন (৫৩), নুরুল কাদের (৪৫), মাতারবাড়ি ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য নুরুল আলম (৭১)।

গ্রেফতার বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, মহেশখালী উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে অপারেশন ডেবিল হান্ট জোরদার করা হয়েছে। সঠিক তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION