মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তাঁর ছেলে–মেয়ের বিচার শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। মামলার তিন আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।

তিনি বলেন, “তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, অন্যটিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি।”

এছাড়া সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরাও দেশের বাইরে রয়েছেন।

দুদক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দের অভিযোগে গত বছরের ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু হয়। তদন্তের ধারাবাহিকতায় ১২ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে প্রথম মামলা করে দুদক।

এরপর ১৩ জানুয়ারি শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়। পরে ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করে সংস্থাটি। সব মিলিয়ে ছয়টি মামলার প্রত্যেকটিতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রভাব খাটিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে নিয়ম লঙ্ঘন করে যোগ্যতা না থাকা সত্ত্বেও প্লট বরাদ্দ নেন, যা দুর্নীতির শামিল।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION