মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

মহেশখালীতে চাঞ্চল্যকর হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামী আনসার উল্লাহ গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজার জেলার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলা ও অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামী আনসার উল্লাহ (২৩) কে গ্রেফতার করা হয়েছে। আনসার উলাহ কালারমারছড়া ইউনিয়নের মো ইসমাইলের পুত্র। ও-ই সময় তার সহযোগী কক্সবাজার সমিতি পাড়ার বাসিন্দা আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (২৬), কে আটক করে।

২৯ আগস্ট কক্সবাজারের গুমগাছতলা এলাকা হতে তাদের গ্রেফতার করতে সক্ষম হন মহেশখালী থানার চৌকস পুলিশ।

মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল আজ এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত আসামী আনসার উল্লাহ (২৩) জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে জানায় হত্যাকান্ডসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত আছে এবং তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী আনসার উল্লাহ (২৩) এবং তাহার সঙ্গীয় দেলোয়ার হোসেন (২৬) কে নিয়ে কালারমারছড়া ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ পূর্ব আধারঘোনা সাকিনস্থ জনৈকা সালমা খাতুন এর বসত বাড়ীর ভাড়াটিয়া আসামী আনসার উল্লাহ (২৩) এর ভাড়া বসত ঘরের ভিতর বক্স খাটের নিচ থেকে আসামীদ্বয়ের দেখানো মতে ১ (এক) টি দেশীয় তৈরী সচল একনালা বন্দুক, ১ (এক) টি এলজি এবং ৩। ০২ (দুই) টি কাতুর্জ উদ্ধার করতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট ধারায় যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে উল্লেখ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION