শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

উখিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা। শুক্রবার (২৯ আগস্ট) ও শনিবার (৩০ আগস্ট) মনখালী সমুদ্র সৈকত ও ইনানী সমুদ্র সৈকত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও একই গ্রামের নাজির হোছন ছেলে নাজমুল হোসেন সায়েম।

এর আগে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সকালে তারা বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল দুই যুবক। এদিন দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে নাজমুল হোসেন সায়েম নামে এক যুববকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরে ইনানী সমুদ্র সৈকতে ভাসমান একটি লাশ দেখতে পায় জেলেরা। পরে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। তারা ভাসমান লাশটি তীরে নিয়ে আসেন। এরপর ঘটনাস্থলে আত্নীয়-স্বজন এসে লাশ শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা সৈয়দ আহমদ বলেন, শুক্রবার সকালে তারা বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যে দুইজন পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ছিলো।

এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা ও কোস্টগার্ড। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর হক জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION