রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চকরিয়ায় নোহা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভয়েস প্রতিবেদক:

নুরুল আজিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী কক্সবাজারের চকরিয়ায় নোহার ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে ঈদগাঁও থেকে খুটাখালী এলাকায় আসেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগামী নোহা গাড়ি হঠাৎ তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় নুরুল আজিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর নোহা গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে, চালক পলাতক রয়েছে। তাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION