সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীতে চাচাতো ভাইয়ের দা’র কোপে যুবক নিহত

নিহত, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী :

মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আপন চাচাতো ভাইয়ের ধারারো দাযের কোপে শামশুল আলম(৪৫) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় দক্ষিণ রাজঘাট এলাকায়।প্রত্যক্ষদর্শী লোকজনের দেওয়া তথ্যে জানাগেছে, নিহত শামশুল আলম ও হামলাকারী চাচাতো ভাই ইসহাক এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শামশুল আলম কে একা পেয়ে দলবল নিয়ে হামলা চালিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয়রা আহত শামশুল আলম কে চিকিৎসার জন্য মাতারবাড়ী ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্য রত ডাক্তারগণ আহত শামশুল আলম কে মৃত ঘোষনা করেছেন।

এব্যাপারে মাতারবাড়ী পুলিশ ফাঁডির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া কাছে জানতে চাইলে তিনি জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে চিরুনী অভিযান চলছে।

মহেশখালী থানার ওসি  মঞ্জুরুল হক বলেন,  তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION