রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লোহাগাড়ায় মারছা বাসের চাপায় যুবক নিহত, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণহারা যাত্রীবাহী মারছা বাসের চাপায় মো. জাগির হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. জাগির হোসেন চুনতি ইউনিয়নের কাজি ফার্ম এলাকার আবুল ফজরের ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাজি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে মারছা পরিবহনের কক্সবাজারমুখী একটি বাস চুনতি ইউনিয়নের কাজি ফার্ম এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। এসময় সড়কের পাশে থাকা এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মুহাম্মদ ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION