রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চকরিয়ায় ব্রিজ এলাকায় নবজাতকের লাশ উদ্ধার

শিশু লাশ ‍‌উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক :

‎চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামুহুরি ব্রিজ এলাকায় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মাতামুহুরি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মাতামুহুরি ব্রিজ সংলগ্ন এলাকায় ওই নবজাতকের লাশ কে বা কারা ফেলে যায়। পরে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

‎চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন বলেন, হাসপাতালে আনার পর শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর নবাজাতককে মৃত ঘোষণা করেন।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধার হওয়া নবজাতকের লাশ স্থানীয় লোকজনের সহায়তায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION