রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রামু রাবার বাগানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় মিলেছে

ভয়েস প্রতিবেদক:

রামুর রাবার বাগানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম রাজু শর্মা (২৪)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার মৃত রণজিৎ শর্মার ছেলে।

পরিবারের দাবি, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।

নিহতের বড় ভাই ছোটন শর্মা জানান, রাজু গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। “প্রতিবেশী রিটন ও তার মা আমাদের জানায়, রাজুকে তারা ৫২ হাজার টাকা দিয়েছে। কিন্তু আমরা আগে বিষয়টি জানতাম না। আজ সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার পর নিশ্চিত হই রাজুকে হত্যা করা হয়েছে।”

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

“ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, রাজু পেশায় একজন নাপিত ছিলেন। তিনি কাউয়ারখোপ স্টেশনের একটি সেলুনে কাজ করতেন। বুধবার সকালে ফায়ার সার্ভিস সংলগ্ন রাবার বাগান থেকে তার গলায় দড়ি পেচিয়ে গাছের সাথে বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION