রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জেলায় সর্বোচ্চ পাস রামু ক্যান্টনমেন্ট কলেজে, সবচেয়ে পিছিয়ে ঈদগাহ কলেজ

ভয়েস প্রতিবেদক:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলার শীর্ষে রয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩.৭৫ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে কক্সবাজার সরকারি কলেজ। এখানে পরীক্ষায় অংশ নেয় ১,২২২ জন শিক্ষার্থী, এর মধ্যে পাস করেছে ১,০০০ জন। পাসের হার ৮২.৯৯ শতাংশ। পাশাপাশি এই কলেজ থেকেই জেলার সর্বাধিক ১৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ (পাসের হার ৮২.৮৮ শতাংশ) এবং এর পরেই কুতুবদিয়া সরকারি কলেজ (৮২.৪৮ শতাংশ)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশের পর বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, কক্সবাজার সরকারি মহিলা কলেজে ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩৯ জন। পাসের হার ৭৬.৫৮ শতাংশ, এবং ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

তালিকা অনুযায়ী, জেলার সবচেয়ে কম ফলাফল করেছে ঈদগাহ রশিদ আহমদ কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ১৭.৮৭ শতাংশ। এর পর রয়েছে কক্সবাজার কমার্স কলেজ (১৯.৮২ শতাংশ), উখিয়া কলেজ (২০.৪০ শতাংশ), ও চকরিয়া সিটি কলেজ (২১.১৪ শতাংশ)।

জেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল হলো- শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ৬২.২০ শতাংশ, চকরিয়া সরকারি কলেজ ৩০.৭৩ শতাংশ, টেকনাফ সরকারি কলেজ ৩৩.৯০ শতাংশ, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ ৪০.৭১ শতাংশ, রামু সরকারি কলেজ ৪১.৬৭ শতাংশ।

জেলার সার্বিক চিত্রে দেখা যাচ্ছে, কিছু সরকারি কলেজ ভালো ফল করলেও বেশিরভাগ বেসরকারি কলেজে পাশের হার অর্ধেকের নিচে।

শিক্ষাবিদদের মতে, শিক্ষক সংকট, মানসম্মত পাঠদানের অভাব ও প্রস্তুতির ঘাটতি এই নিম্নমানের ফলাফলের প্রধান কারণ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION