রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রামুর জোড়া শিশু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলায় দুই শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন গর্জনিয়া বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, আবদু শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও শহীদুল্লাহ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম।

মামলার নথি বলছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বড়বিল এলাকায় দোকান কর্মচারী মো. ফোরকানের দুই পুত্র হাসান শাকিল (১০) ও হোসেন কাজল (৮) কে পাখির ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন চক্র।

মুক্তিপণ না পেয়ে তারা দুই শিশুকে হত্যা করে খালের পাড়ে ফেলে দেয়।

নয় বছর ধরে মামলার বিচার শেষে সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) মীর মোশারফ হোসেন টিটু বলেন, “দীর্ঘ নয় বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য, প্রমাণ ও ঘটনাপরিস্থিতি বিবেচনা করে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত পেয়েছেন। তাই আইনের বিধান অনুযায়ী পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।”

প্রধান আসামি জাহাঙ্গীর আলম রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক।

মামলা থেকে মোকারমা সুলতানা পুতু নামের এক তরুণীকে খালাস দেওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION