রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় ভাড়া বাসা থেকে ১৮ রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ছয়জন নারী। সোমবার (১০ নভেম্বর) সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) রাতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, সম্প্রতি রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। এসব রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

তিনি জানান, আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION