শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

শাপলপুরে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

নিহত, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালীতে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মো. অলি বকসুর (৪৫) মৃত্যু হয়েছে। নিহত অলি বকসু শাপলাপুর ইউনিয়নের মুরুং ঘোনা এলাকার মিয়া হোসাইনের পুত্র।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার পরিবার।

এর আগে গত ১৮ নভেম্বর উপজেলার শাপলাপুর ইউনিয়ের মুরুঙ ঘোনা নামক এলাকায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের হামলায় অলি বকসুর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আজ রবিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় প্রতিবেশির সাথে জমির মালিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, জমিতে ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হওয়ার খবর পেয়েছি। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION