শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

কুতুবদিয়ায় সড়কে লবণ ফেলে কাফনের কাপড় পড়ে চাষীদের প্রতিবাদ

ভয়েস প্রতিবেদক:

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কাফনের কাপড় পড়ে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছে চাষীরা। মানববন্ধনের পর চাষীরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানায়।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রান্তিক লবণ চাষী সমিতি কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই অংশ নেন কাফনের কাপড় পড়ে।

এসময় চাষীরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিরা মন প্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে সাড়ে তিনশ’ টাকা। এতে প্রান্তিক চাষীদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষী।

মাঠ পর্যায়ে চাষীরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩টাকা পাচ্ছে উল্লেখ করে চাষীরা বলেন, সেই লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ টাকা। মিল মালিকরা সিন্ডিকেট করে চাষীদের বঞ্চিত করছে।

দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকারও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন চাষিরা।

মানববন্ধনে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল,মোঃ সেলিম, মোঃ সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ বক্তব্য রাখেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION