মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

বিয়ে নিয়ে যা বললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসাও শুরু করেছেন। অভিনয়-ব্যবসা—দুটোই সমান্তরালভাবে চলছে। ব্যক্তিগত জীবনে কেয়া পায়েল এখনো অবিবাহিত। বিয়ে নিয়ে এবার মুখ খুলেলেন এই অভিনেত্রী। একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।

এ আলাপচারিতায় বিয়ে নিয়ে কেয়া পায়েল বলেন, “বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।”

কেয়া পায়েল

জীবনদর্শন ও বিয়ে কেয়া পায়েল তার ভাবনার ব্যাখ্যা করেছেন। এ অভিনেত্রী বলেন, “সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।”

কবে কখন বিয়ে করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি কেয়া পায়েল। তবে তার ভাষ্য—“বিয়ের বিষয়টি কেবল সৃষ্টকর্তার ওপরেই ভরসা করতে চাই।”

“এলেন আর জয় করলেন”—অভিনেত্রী কেয়া পায়েলের ক্ষেত্রে অনেকটা তেমনই ঘটেছে। কারণ অভিনয়ে আসার কোনো ইচ্ছাই তার ছিল না। শখের বশে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে গিয়েছিলেন কেয়া পায়েল। সেখানে কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয়।

কেয়া পায়েল

এরপর অনেকে অভিনয়ের জন্য ডাকেন কেয়া পায়েলকে। ২০১৮ সালে প্রথম নাটকে অভিনয় করেন। প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এখন পর্যন্ত ৪০০ নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION