সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প কক্সবাজার শহরের আলোচিত হত্যাকান্ড ফারুক হত্যা মামলার প্রধান আসামী মোর্শেদ গ্রেপ্তার

কক্সবাজার-৩ আসনে মোঃ ইলিয়াছ মিয়ার প্রার্থীতা ঘোষণা ‘অধিকার-বঞ্চিতদের কণ্ঠস্বর সংসদে তুলে ধরার অঙ্গীকার’

ভয়েস প্রতিবেদক:

অধিকার-বঞ্চিতদের কণ্ঠস্বর সংসদে তুলে ধরার অঙ্গীকার’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন অধিকার-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, পরিবেশ ও মানবাধিকার কর্মী মোঃ ইলিয়াছ মিয়া।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। কক্সবাজার-৩ আসনের নিপীড়িত ও অধিকারবঞ্চিত জনতার পক্ষে কাজ করা সংগঠন কক্সবাজার ইনিশিয়েটিভ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মোঃ ইলিয়াছ মিয়া বলেন,“কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা অধিকার থেকে বঞ্চিত। পরিবেশ, মানবাধিকার, ভূমি দখল, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে সংসদে তাদের পক্ষে কথা বলার জন্যই আমি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন,“এই আসনের সাধারণ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে আমি একটি বৈষম্যহীন, মানবিক ও পরিবেশবান্ধব কক্সবাজার গড়তে চাই। সংসদে গিয়ে শুধু এলাকার উন্নয়ন নয়, নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।”

সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশবাদী সংগঠনের কর্মী, মানবাধিকারকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা অধিকার-বঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার একজন প্রার্থী হিসেবে মোঃ ইলিয়াছ মিয়ার প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের সমস্যাগুলো সংসদে জোরালোভাবে উপস্থাপনের জন্য একজন সাহসী ও জনবান্ধব প্রতিনিধির প্রয়োজন, আর সেই জায়গায় মোঃ ইলিয়াছ মিয়া আশার আলো হয়ে উঠেছেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত জনতা তাঁর প্রার্থীতা ঘোষণাকে সমর্থন জানিয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION