মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
দেশ ও জাতিকে এগিয়ে নিতে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। প্রত্যেক পরিবারের উচিত তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। কারণ, একটি শিক্ষিত পরিবার পুরো সমাজকে বদলে দিতে পারে। তাই প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যকে শিক্ষিত করে তোলা উচিত।
আজ (৯ এপ্রিল) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাইরুল আলম চৌধুরী এসব কথা বলেন।

আধুনিক কারিগরি শিক্ষার কথা উল্লেখ করে সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খাইরুল আলম চৌধুরী আরো বলেন-‘ উন্নত, দক্ষ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে আধুনিক ও কারিগরি শিক্ষা অপরিহার্য। কারণ, শিক্ষিত সমাজ অজ্ঞতা দূর করে, মানবিক মূল্যবোধ তৈরি করে এবং জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে। তাই, মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার মাধ্যমেই জাতীয় উন্নয়ন সম্ভব’।
থিমছড়ি দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিক শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি খাইরুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের প্রভাষক আরাফাত হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডেরর ইউপি সদস্য মাহাবুব আলম, থিমছড়ি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজুল কবির, কামাল উদ্দিন , শফিউল আলম, মাদ্রাসার শিক্ষক মাওলানা সালামত উল্লাহ, মাওলানা এরশাদ উদ্দিন, মোঃ ইসমাইল, মাওলানা সাবের আহমদ, সাবিয়া সুলতানা, তাসলিমা আক্তার, মিজানুর রহমান প্রমুখ।
ভয়েস/আআ