মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় রত্নাপালং ইউনিয়নের প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় সভা করেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান।

শুক্রবার বিকেলে গয়াল মারা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধীদের জীবন যাপনের মান উন্নয়নের জন্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, সমাজে প্রতিবন্ধীদের সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। প্রতিবন্ধীদের অবহেলা করে সমাজে ফেলে রাখা যাবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করে দিতে হবে, যাতে প্রতিবন্ধীরা নিজেরাই স্বাবলম্বী হতে পারে। প্রতিবন্ধীদের বেকার না রেখে তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করে তাদের পাশে সব সময় থাকবেন বলে আশ্বাস দেন।

প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন হতাশ না হয়ে সাহসিকতার সাথে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন আমি আপনাদের পাশে আগেও ছিলাম এখনো আছি। যদি কখনো আপনারা আমাকে আরও বড় পরিসরে আপনাদের সেবা করার জন্য সুযোগ করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সারা জীবন সেবা করে যাব।

প্রতিবন্ধীদের উখিয়া উপজেলার সভাপতি রফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, রত্নাপালং ইউনিয়নের সকল প্রতিবন্ধীদের যেকোনো সমস্যা সমাধানে তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION