বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
টেকনাফের শীলখালিতে তল্লাশী করে ৩৬ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে ৬৪ বিজিবির সদস্যরা। এসময় নাসির উদ্দিন (২৫) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন টেকনাফ উপজেলার আলিয়াবাদ এলাকার মোস্তাক মিয়ার ছেলে।
আজ বুধবার সকালে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা ডগ হেনরি (নারকোটিক্স) দিযে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ১৮ টি মিনি কাট অর্থাৎ ৩৬,০০০ (ছত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীন (২৫)কে গ্রেপ্তার করা হয়। পরে ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ভয়েস/আআ