রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গোলাগুলির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তা মনে করি না।
হামলার লক্ষ্যবস্তু তিনি নিজে ছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমারও তাই মনে হয়।
তবে এই হামলার পেছনে অন্য কোনও গোষ্ঠী বা দেশের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিটি একজন একাকী হামলাকারী বলেই তিনি বিশ্বাস করেন।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা।
ভয়েস/আআ