শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের হ্নীলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন হ্নীলা স্টেশনের ক্ষুদ্র ব্যবসায়ী, পূর্ব সিকদার পাড়ার মৃত দিলদার আহমদ দিলুর পুত্র বাদশা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ গোয়াল ঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভয়েস/আআ