শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১২০ বিধায়কের সমর্থন নিয়ে তামিলনাড়ুর মসনদে থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক:
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আর কোনও বাধা রইলো না অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের। শনিবার (৯ মে) বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর নিঃশর্ত সমর্থন পাওয়ার পর সরকার গঠনের পথ চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমেই গত চার দিন ধরে চলা চরম রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

তিন দিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেও প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে না পারায় বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দুই আসন বিশিষ্ট ভিসিকে এবং আইইউএমএল-এর সমর্থন আগে অনিশ্চিত থাকায় সরকার গঠন নিয়ে চাপে ছিলেন ‘জানা নায়াগান’ খ্যাত বিজয়। তবে শনিবার তারা সমর্থন জানানোয় বিজয়ের পক্ষে এখন মোট ১২০ জন বিধায়ক রয়েছেন।

এতে চার দিনের রাজনৈতিক দরকষাকষির অবসান ঘটলো, যেখানে তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ডিএমকে ও এআইএডিএমকের মতো দীর্ঘদিনের শক্তিকে পেছনে ফেলে একক বৃহত্তম দল হিসেবে ১০৮ আসনে উঠে আসে। তবে বাস্তবে টিভিকের আসন সংখ্যা ১০৭, কারণ বিজয় যে দুটি আসনে জয়ী হয়েছেন, তার মধ্যে একটি তাঁকে ছাড়তে হবে।

চূড়ান্ত সমীকরণে দাঁড়াচ্ছে- ১০৭ (টিভিকে) + ৫ (কংগ্রেস) + ৪ (বাম) + ২ (ভিসিকে) + ২ (আইইউএমএল) = ১২০

দুই দশকের পুরনো মিত্র ডিএমকে ছেড়ে সবার আগে বিজয়কে সমর্থন জানিয়েছিল ৫ আসন পাওয়া কংগ্রেস। শুক্রবার ৪ বিধায়ক নিয়ে সমর্থন দেয় বাম দলগুলো। সবশেষে ভিসিকে ও আইইউএমএল-এর আনুষ্ঠানিক সমর্থনে বিজয় এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর ম্যাজিক ফিগার ছাড়িয়ে ১২০-এ পৌঁছেছেন। খুব দ্রুতই তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION